
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
অপরাধ দমন, মাদক নির্মূল ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ কার্যক্রম, নিয়মিত মামলা, মাদকসংক্রান্ত মামলা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”