
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মোরশেদা আক্তার(৩৫)শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে মারা যান।তিনি উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী।স্বজনদের অভিযোগ,গত ২২ জুলাই রাতে ছোট ছেলেকে নিয়ে বাড়িতে একা ছিলেন মোরশেদা।এ সময় প্রতিবেশী তোতা মিয়ার ছেলে আরিফ জোরপূর্বক ঘরে ঢুকে তাকে মারধর ও পাশবিক নির্যাতন চালায়।পরদিন সকালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেকে ভর্তি করেন।মৃত্যুর আগে তিনি স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে যান বলে পরিবারের দাবি এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।শনিবার ময়নাতদন্ত শেষে গাজীপুরের কালিয়াকৈরে নিহতের বাবার বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছে।দেশে ফিরে নিহতের স্বামী সাইদুল ইসলাম ‘আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত)লোকমান হোসেন জানান,ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।