
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নির্দেশে টাংগাইল ঘারিন্দা ইউনিয়নে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা হাটে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার কথা বলেন। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন খান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফেজ, শহর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ কবির, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহিদ, ৩ নং ওয়ার্ড সভাপতি মারুফ সরোয়ার,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ,টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সোলায়মান হায়দার, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, যুবদল নেতা হিমেল, সিয়াম, আলী, আনিস, ছাত্রদলের সদস্য রাসেল, শান্ত, বিপুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।