
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকায় ১১ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে স্থানীয় মিজানুর রহমানের বিরুদ্ধে। স্কুলের বাথরুমে জোরপূর্বক শিক্ষার্থীকে ধর্ষন করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। এবিষয়ে প্রশাসন বলছে এখনো কোন অভিযোগ পায়নি,অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে।জানা যায়,গত বুধবার স্কুলে গেলে ওই শিক্ষার্থী বাথরুমে যায়।এরপর বাথরুমের পাশে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় মিজানুর রহমান জোরপূর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষন করে। এসময় তার সাথে আরো কয়েকজন ছিলো যারা পাহাড়াদার হিসাবে ওই জায়গায় উপস্থিত ছিলো। এরপর বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগীকে টাঙ্গাইল মেডিকেল কলেজে নিয়ে আসলে ধর্ষনের আলামত পাওয়া যায়। এধরনের ঘটনায় কঠিন শাস্তি হওয়া বলে মনে করেন স্থানীয়রা।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন,আমি স্কুলে যাওয়ার পরে ম্যাডামের কাছে বলে বাথরুমে যাই। এরপর বাথরুমে প্রবেশ করার সাথে সাথে মিজান কোথায় থেকে এসে যেন আমাকে মুখ চেপে ধরে। এরপর আমাকে নির্যাতন চালায়।আমি মিজানুরের কঠিন বিচার দাবী করছি।
ভুক্তভোগীর মা বলেন,আমার বাচ্চা মেয়েকে যাদের দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছে তাদের কঠিন বিচার দাবী করছি।আমার মেয়ের ভবিষ্যত নিয়ে এখন চিন্তিত।
বাবা বলেন,আমি হাকরী করে সংসার চালাই। আমরা হিন্দু মানুষ এখন সমাজে মুখ দেখাতে পারছিনা,আমার মেয়ের সাথে যে নির্মম ঘটনা ঘটেছে অন্য কোন মেয়ের সাথে যেন এই ঘটনা না ঘটে।আসামী মিজানুরের ফাঁসির দাবী করছি। আমি এখন হাসপাতালে নিয়ে এসেছি এরপর থানায় গিয়ে মামলা দায়ের করবো।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,এবিষয়ে অভিযোগ পায়নি এখনো, যদি পাই তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।