
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৃত ফজলুর রহমান খান ফারুক ও তার ছেলে সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভর বাসায় অগ্নিসংযোগ করে ভাংচুর চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারইয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন,আমরা টাঙ্গাইলের মাটিতে আওয়ামীলীগের কোন চিন্হ রাখবো না। আমরা এই টাঙ্গাইলকে আওয়ামীলীগ মুক্ত করে ছাড়বো।
এসময় জনতা এসে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় উৎসুক জনতা।