
স্টাফ রিপোর্টার
বেতন স্কেল গঠন, চাকরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আজ দিনভর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাখা ডাক বিভাগের কয়েকশ’ কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, গ্রামীণ ডাকঘরের কর্মীরা অত্যন্ত স্বল্প বেতনে বছরের পর বছর ধরে ডাক বিভাগে পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের কাজের স্বীকৃতি এবং ন্যূনতম আর্থিক নিরাপত্তা নেই। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
’ইডি এজেন্ট’ প্রথা বিলুপ্ত করে ‘অবিভাগীয় ডাক কর্মচারী’ হিসেবে স্বীকৃতি প্রদান।
সম্মানির পরিবর্তে একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন।
সরকারি কর্মদিবসের মতো ০৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ।
’নিয়োজিতকরণ’ পদ্ধতির বদলে সরাসরি ‘নিয়োগকরণ’।
বিধি মোতাবেক সকল উৎসব ভাতা প্রদান ও প্রতি বছর
”আমরা বছরের পর বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক পরিষেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কোনো বেতন স্কেল নেই, নেই চাকরির নিশ্চয়তা। আমাদের দাবি ন্যায্য, সরকার দ্রুত তা মেনে না নিলে আমরা অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
বিক্ষোভ চলাকালীন তারা ডাক বিভাগের মহাপরিচালকের কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। তবে তাদের এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হয়, তাহলে তারা আগামীতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এই কর্মসূচির ফলে ভবিষ্যতে ডাক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।