ফরিদপুর সংবাদদাতা
আজ রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে ঢাকা রেঞ্জ মনিটরিং সেল কর্তৃক মামলাসমূহের অগ্রগতি সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। এসময় ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুম থেকে উক্ত অগ্রগতি সভায় সংযুক্ত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদুপর।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদুপর, জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ মনিটরিং সেলে থাকা মামলাসমূহের তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
