
তালতলী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার তালতলীতে শহিদ জিয়াউর রহমান স্বরণে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তালতলী বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের আহবায়ক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ইউনাইডেট আন্দারমানিক বনাম উপজেলা সড়ক একাদশ। এবারের এই টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহন করেন।
জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক। এসময় উপস্থিত উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এস এম হুমায়ন, ছগির হাওলাদার,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম মাসুম, সদস্য সচিব রিয়াজুল ইসলাম,জিয়া মঞ্চের আহবায়ক জারিক খলিফা,বিএনপি নেতা আনিসুর রহমান,মহিবুল গাজি,ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক কবির ফকির প্রমুখ।
টুর্নামেন্টের আহবায়ক মাহবুবুল আলম মামুন বলেন,পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তবে খেলাধুলার নিয়ম মেনে সবাইকে সুশৃঙ্খলভাবে খেলতে হবে। খেলার মধ্যে কোন ধরণের বিশৃঙ্খলা না করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।