
কুমিল্লা,প্রতিনিধি
অদ্য ০৯-০৯-২০২৪ ইং আনুমানিক বিকাল ৪ ঘটিকায় কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার তিতাস নদীতে নৌকা ডুবিতে সামিয়া (১২) ও সামিয়া আক্তার(১২) নামের ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত সামিয়া বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার(১২) একই গ্রামেরর গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়েই রামকৃষ্ণপুর কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃৃষপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকা যোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দির ছাত্র ছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট থেকে ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী সহ সাধারন যাত্রী নিয়ে নৌকাি ছেড়ে যায়।
কিন্তু চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে বালি বহনকারী জাহাজের ঢেউ লেগে নৌকাটি ডুবে গেলে অনেকে সাতার কেটে কিনারে পৌছেতে পারলে এই দুইজন ডুবে গেলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্থাস্ব্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করা হয়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।