
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ত্রিশাল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও ৭০টি পরিবার নতুন ঘর পাবেন।
রোবাবর (৯ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ আরও জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের অরুনিমা আশ্রয়ন প্রকল্পের ১০টি সিআইসিট ব্যারাকের বর্তমানে ৬৫টি পরিবার ও মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী আশ্রয়ন প্রকল্পের ২টি সিআইসিট ব্যারাকে বর্তমানে অবস্থানরত ৫টি পরিবারসহ ৭০টি পরিবারের পুর্নবাসনের লক্ষ্যে ৭০টি ঘর প্রধানমন্ত্রী আগামী ১১ জুন শুভ উদ্বোধন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ প্রমূখ।
উল্লেখ্য; মুজিববর্ষ উপলক্ষে ত্রিশাল উপজেলায় ১৫৩ টি পরিবারকে গৃহ নির্মাণ প্রদান করে ২০২২ সালের ৩১ শে মার্চ ত্রিশাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার দুই বছর পর ত্রিশালে পুরাতন আশ্রয়ন প্রকল্পে থাকা ৭০টি পরিবারের মাঝে এই ঘরগুলো প্রদান করা হবে।