
চৌদ্দগ্রাম প্রতিনিধি
দীর্ঘ পাঁচ বছর ধরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতীর আকদিয়া ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুই ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষকে চরম ভোগান্তি পৌহাতে হচ্ছে। ব্রীজটি নির্মাণ না হওয়ায় দুই ইউনিয়নের ৫/৬ টি গ্রামের মানুষের যাতায়াতের এখন একমাত্র ভরসা হচ্ছে নৌকা। আকদিয়া গুণবতী সড়কের ডাকাতিয়া নদীর উপরেই নির্মিত আকদিয়া ব্রীজটি বিগত পাঁচ বছর আগে পূর্ণ নির্মাণের জন্য ভেঙ্গে ফেলা হয়। জানাযায় দীর্ঘ ৮১ মিটার ভেঙ্গে ফেলার ব্রীজটি ২০২০ সালে পূর্ণনির্মাণের জন্য দরপতর আহ্বান করে। ৮ কোটি টাকা ব্যায় ৮১ মিটার দৈর্ঘ এ ব্রীজটি দরপত্রের মাধ্যমে চৌদ্দগ্রামের কাশেম ট্রেডাস এবং পলি এন্টারপ্রাইজ নতুন সেতু নির্মাণের জন্য দুই প্রতিষ্ঠান কাজ কাজ পায়,। কাজ পাওয়ার পর কিছুদিন কাজ করে ফাইলিং করার পর দুই প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়, এতে চরম ভোগান্তিতে পড়ে এলাকার জনসাধারণ।। এলাকাবাসী জানান ব্রীজটি না হওয়ায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ বয়স্ক লোক এবং অসুস্থ রোগীদের কে নিয়ে সবচেয়ে বেশি চরম ভোগান্তির পৌহাতে হচ্ছে আমাদের ।। স্কুল ছাত্র নাহিদ বলেন আমরা প্রতিদিন এখানে নৌকা দিয়ে আসতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়েই আমরা নৌকা দিয়ে পারাপার হতে হয়। এলাকাবাসী আরো জানান প্রেগনেন্সি রোগী নিয়ে রাতের বেলায় আমাদের সবচেয়ে বেশি বিপদে পডতে । আর এক স্কুল ছাত্রী রিমা ও সুমি জানান ব্রীজটি না হওয়া আমাদের অনেক কষ্ট করে জীবনে ঝুঁকে নিয়ে পারাপার হতে হয় তাই আমরা দ্রুত ব্রীজটি নির্মান করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান জানান আগের ঠিকাদারী প্রতিষ্ঠান সময় মত কাজ না করায় তাদের টেন্ডার বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ২৪ সাল থেকে কাজ শুরু করে ২৭ সালের মধ্যেই শেষ করার কথা রয়েছে । জনসাধারণ জোর দাবি ব্রীজটি দ্রুত নির্মাণ করে দেয়ার জন্য।