
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা/২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(১৫জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দক্ষিণবঙ্গ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আঃ জব্বার হাওলাদার, বাবুল লস্করসহ উপজেলাধীন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানগণ ও ক্রীড়া শিক্ষক মন্ডলী প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পর্যায়ে আগামী ২-৫ফেব্রুয়ারী-২৫ মোট ৩দিনে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বশেষে উপজেলাধীন স্কুল , কলেজ ও মাদ্রাসাসমূহের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।