
দুমকী (পটুয়াখালী)প্রতিনিধি : গলায় ফাঁস দিয়ে পটুয়াখালীর দুমকীতে মো: মারুফ(১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।
মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।
এ ব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ দৈনিক মানবাধিকার কে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো। তবে ময়না তদন্তের হাতে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।