
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি : জনতার অধিকার, আমাদের অঙ্গীকার / আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার আয়োজনে শনিবার(২৬ অক্টোবর) বিকেল ৫ টার সময় উপজেলার নতুন বাজার এলাকায় ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, আনন্দ র্যালি ও কেককাটা হয়।
গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো: মুন্না জহিরের সভাপতিত্বে ছাত্র অধিকার পরিষদ দুমকী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ জাবের মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও অর্থ সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।
আলোচানার সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, নাসির উদ্দিন জুয়েল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, যুব অধিকার পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মহসিন ইসলাম, সহ সভাপতি মোঃ মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ মহসিন মৃধা প্রমুখ। এসময় গণঅধিকার পরিষদের দুমকী উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
