
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা সম্প্রসারিত হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম সভাপতিত্বে
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার ।আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো: নুরুল ইসলাম কুন্টু,উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভার শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।