
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের আলতাদিঘি জাতীয় উদ্যানে ২৬শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল সেক্টরের শ্রমিকদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক ড. জিয়াউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি নাসিরুদ্দিন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশে ধামইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।