
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৬২) নামের এক ব্যক্তির নিহত হয়েছে।
সোমবার (১১ জুন) রাত ১১ টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নাজিম উদ্দীন ফকির গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নাজিম উদ্দীন গতকাল রাতে বিলভবানীপুর এলাকার এক বিচার কাজ শেষ করে ১১টার দিকে তার নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি হাতুড়ি এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর পরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনায় নিহতর ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামিরা ধরা পড়বে বলেও জানান ওসি।