
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে বদলগাছী ব্রীজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। পথে বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস এসে অটোরিকশাতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলো ঘোষণা করে।
নওগাঁ বদলগাছী থানার ওসি (তদন্ত) মাহবুবুর আলম বলেন, দূর্ঘটনার আহতের পর উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।