
স্টাফ রিপোর্টার নওগাঁ :
নওগাঁ মাননীয় উপদেষ্টার নির্দেশনায়
পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও ভিজিলেন্স টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম এর নেতৃত্বে শহরের বাস টার্মিনালগুলো পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বিআরটিএ নওগাঁ সার্কেল মোটরযান পরিদর্শক, মোহাম্মদ আফতাবুল ইসলাম,
শহর ও যানবাহন পরিদর্শক, সজল কুমার বকশী,নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি,সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, জেলা মটর শ্রমিক ইউনিয়ন
সভাপতি মোঃ আজহারুল ইসলাম প্রমূখ।