
আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ
সোমবার নজিপুরের নির্মইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, বিকালে উপজেলার নির্মইল ইউনিয়নের নাথুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নির্মইল ইউনিয়ন আমীর মাওলানা ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও আ: সুবহানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের জেলা নায়েবে আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, নওগাঁ জেলা পশ্চিমের সেক্রেটারি নাজমুল ইসলাম,
সহ- সেক্রেটারি মাওলানা আব্দুল মকিম, উপজেলা আমির মাওলানা মাজেদুর রহমান , নজিপুর পৌরসভার সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আক্তার ফারুক. পত্নীতলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদসহপ,এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।