
মোঃ সুজন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালতের পুকুরের উত্তর-পশ্চিম কর্ণারে অবস্থিত বউ সাজ বিউটি পার্লার-এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পার্লারের মালিক বিলকিস বেগমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তবে পার্লারে কর্মরত তিনজন নারী কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
আটকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
১। নামঃ সাথি (৪২)
স্বামীঃ আলা উদ্দিন
পিতাঃ আবুল হাসেম
সাং – আলমনগর
থানাঃ নবীনগর
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
২। নামঃ তাশলিমা আক্তার
পিতাঃ আব্দুল সালাম
সাং করিম শাহ
থানাঃ নবীনগর
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
৩। নামঃ খাদিজা আক্তার
পিতাঃ মৃত আমিন মিয়া
সাং করিম শাহ পৃর্ব পাড়া
থানাঃ নবীনগর
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া