
কামরুল হাসান
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
গত কাল রাতে ফুলবাড়ি থেকে ছেরে আসা, ঢাকা গামি তালুকদার পরিবহন নামক নাইট কোচের এক যাত্রীর কাছে ১০ কেজি গাঁজা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার জানান,তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন তালুকদার পরিবহনে আলুর বস্তায় গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছে ।
পরে তারা গাড়ি টা নজরদারিতে রাখে অবশেষে গাড়িটি নাগেশ্বরী টিএনটি মোড়ে আসলে নাগেশ্বরী থানা
পুলিশ তল্লাশি চালালে আলুর বস্তায় গাঁজা খুজে পায়।গাঁজা
ভর্তি আলুর বস্তার মালিক শহিদুল ইসলাম,তিনি নিজেই গাঁজায় আসক্ত।পরে শহিদুলকে থানায় নিয়ে এজহার দাখিল করে কুড়িগ্রাম জেলায় চালান করা হয়।