
নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি
গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখা আয়োজিত ২দিনের কর্মসূচি ঘোষণা করে। দুই দিনের মধ্যে আজ প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহম্মদের নেতৃত্বে একটি র্যালি ও আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি নিকলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহমেদ, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, যুগ্ন আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়, যু্গ্ন আহ্বায়ক আশিক মাহমুদ আষাঢ়, সদস্য গরীবে নেওয়াজ ও ওমর ফারুক প্রমুখ। ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হৃদয় হাসান সংক্ষিপ্ত আলোচনায় বলেন ১৯৭৯ পহেলা জানুয়ারি শিক্ষা, ঐক্য, প্রগতি মূলনীতি নিয়ে প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা পা করে অনেক ছড়ায় উত্রায়ের মাধ্যমে সংগঠনটির পথযাত্রা শুরু করে। কিন্তু বিগত ফ্যাসিবাদী জুলুম বাজ সৈরাচার হাসিনা সরকার আমাদের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করার অপপ্রয়াস চালায়। জেল-জুলুম অত্যাচার নির্যাতন করেও আমাদের থামাতে পারেনি। ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র গন আন্দোলনের মুখে ফ্যাসিবাদ সরকার পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হয়। আর আমরা লাভ করি দেশের দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। অবশেষে এই প্রতিষ্ঠা বার্ষিকির দুদিনের কার্যক্রমের প্রথম দিনে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটার মাধ্যমে সমাপ্তি টানা হয়েছে।