
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে সরকারি হাসপাতাল সংলগ্ন টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কে ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন মধুপুর শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
উল্লেখ্য গত (১৯ নভেম্বর) বিএনপি নেতা এ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীদের বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত স্বপন ফকির গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলে এক পর্যায়ে জামালপুর রোডের এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হাসপাতালে মোহাম্মদ আলীর সমর্থীত বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল ছুড়লে এ ভাংচুরের ঘটনা ঘটে।
সন্ত্রাসী এ কর্মকান্ডে রোগী, চিকিৎসক ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করণ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক এসোসিয়েশন মধুপুর উপজেলা শাখার সভাপতি এশিয়া হসপিটালের স্বত্বাধিকারী খুররম খান ইউসুফজি প্রিন্স এর সভাপতিত্ব, ডা: নাজমুল হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, লাইফ কেয়ার হাসপাতালে পরিচালক মীর্জা মামুন, মিজান ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক এসোসিয়েশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি সাখাওত হোসেন,সাধারণ সম্পাদক শাহীন কবির, জেলা শাখার সদস্য মো. ইদ্রিস আলী প্রমূখ।