
বিনোদন ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাকে দেখা গেছে। বিচে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন: ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন পোশাকে হাজির হয়েছেন ফারিয়া।
এদিকে ফারিয়ার বিকিনি লুকের ছবি ফেসবুকে শেয়ার করে নায়িকা পলি লিখেছেন: ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’
পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল। ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’