
নিজস্ব সংবাদদাতা
জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় কর্তৃক ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ০৩ জন আটক করা হয়েছে বলে যানিয়েছে জেলা পুলিশ।
জানা যায়, (বৃহস্পতিবার) ৭মার্চ বিকাল অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় এস.আই (নিরস্ত্র) মোঃ আবু হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করা হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন বানুর হাটে। বানুর হাট-বাজারে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ক্রয়-বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন জন ব্যক্তি সেখানে অবস্থান করছে বলে জানা যায়।
অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার মহোদয়ের দিকনির্শেনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা এলাকায় বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেন।
সংবাদটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে এস.আই (নিরস্ত্র) মো. আবু হোসেন, এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, এসআই(নিরস্ত্র) মো. আসাদুজ্জামান, এএসআই মো. উমর ফারুক, এএসআই নয়ন দেবনাথ, মো. সাজ্জাদুল ইসলাম, আল মেহেদী, মো. সাইফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখার।
জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়ের একটি চৌকশ দল বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওৎ পেতে ছিলেন চক্রকারিদের আটক করার জন্য। ঐ সন্ধা ৬.৩০ ঘটিকার সময় দুই জন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে দেবীগঞ্জ থানাধীন পামুলী ইউপির সরকার পাড়া। বানুর হাট বাজারের মো. শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ এর ফার্মেসীর দোকানে ঢুকিলে ডিবির চৌকস টিমের সদস্যগণ চতুরদিক হতে তাদের ঘেরাও করেন।
অভিযান পরিচালনা করে একটি ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করতে সক্ষম হন। (যাহার উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি)। এবং অনুমনিক মূল্য ৭,০০০০,০০০ (সাত কোটি) টাকা।
আটককৃত ব্যক্তিরা মো. শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ, মো. হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আমানত আলী, সাং- কৃষ্ণ কান্ত জোত, মো. শহিদুল (৫৫), পিতা- মো. একরামুল হক, সাং- তেঁতুলিয়া, উভয়ের থানা- তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড়গ। তাদেরকে হাতে নাতে গ্রেফতার করেন এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূতি জব্দ করেন। এবং উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।