
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট ইউনিয়নের অন্তর্গত ধানখুনিয়া গ্রামের জনৈক মৃত দেলোয়ার হোসেন আকন্দর ছেলে মোঃ সিজু মিয়া গত ইং ১৩/০৪/২০২৪ তারিখ রাত্রী বেলায় স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদের পবিত্র কোরআন শরীফ চুরি করে একই গ্রামের সরোয়ার কাওসার লাভলু এর বাঁশঝাড়ের ভিতর আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় রঞ্জু মিয়া ঘটনাটি দেখে ফেলে। তখন এলাকাবাসী সিজু মিয়াকে আটক করার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় ভাবে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে গাইবান্ধা জেলার পুলিশ সুপার এর নির্দেশে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ইং ১৫/০৪/২০২৪ তারিখ গভীর রাতে সিজু মিয়াকে গ্রেফতার করে।
আটককৃত সিজু মিয়া স্বীকার করেন যে, ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে সে উক্ত ঘটনা ঘাটিয়েছে এবং ইতপূর্বে সিজু মিয়া ১০টি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ কাজীবাড়ী জামে মসজিদ থেকে চুরি করে আগুনে পুড়িয়ে ফেলেছে।