
পলাশবাড়ী প্রতিনিধি
মো: রবিউল ইসলাম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেন ৩১ গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ জানুয়ারী রবিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আনিছুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ খাতুন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব রিপন, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির সভা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের নিজেস্ব ভবনে দলীয় অফিসের উদ্বোধন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।#