
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন।
গতকাল মঙ্গলবার(২৬ আগস্ট-২৫) মঙ্গলবার বিকেলে তিনি থানায় পৌঁছলে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন, সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।