
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফেরির নাম ‘রজনীগন্ধা’। এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝ নদীতে নোঙ্গর করে। সকাল ৮টার পরে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।