
কুষ্টিয়া প্রতিনিধি
: ৮ ই জানুয়ারি, রোজ বুধবার, সকাল ১১ টায় পোড়াদহ কলেজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় মিরপুর থানার ৯ নং পোড়দহ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং পোড়াদহ কলেজের তত্ত্বাবধানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ ভিত্তিতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আব্দুল কুদ্দুস, প্যানেল চেয়ারম্যান, পোড়াদহ ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অন্নদা প্রসাদ মোহন্ত কার্তিক, অধ্যক্ষ পোড়াদহ কলেজ। উপস্থিত ছিলেন বিচারক হিসেবে মাওলানা অধ্যাপক হাসেম আলী, আমির বাংলাদেশ জামাতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখা, শিক্ষক পোড়াদহ কলেজ । অনুষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা হালিম সিদ্দিকী, সচিব পোড়াদহ ইউনিয়ন পরিষদ । প্রাণবন্ত কর্মশালাটি পরিচালনা করেন পোড়াদহ কলেজের ইংরেজি শিক্ষক মোশারফ হোসেন আলো , উপস্থিত ছিলেন কামরুন নাহার, সহকারী প্রধান শিক্ষক পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ,পোড়াদহ কলেজের শিক্ষক মন্ডলী ও আরো অনেকে । প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে এমন কর্মশালায় ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মশালার প্রথম পর্যায়ে অনুষ্ঠানের অতিথি বৃন্দ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেন। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। পোড়াদহ কলেজের অধ্যক্ষ বলেন, “কর্মশালা মানেই নতুনত্ব। ছাত্রছাত্রীরা এ ধরনের কর্মশালার মাধ্যমে নিজেদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।” তিনি আরো বলেন “এই তারুণ্যের ভাবনার মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গঠিত হবে।” কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক হাসিম আলী বলেন, “বর্তমান সরকারের বেশ কয়েকজন তরুণ নেতৃত্ব দিচ্ছে তাই তরুণদের ভাবনাই আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই ধরনের কর্মশালার মাধ্যমে আগামীর বাংলাদেশ কেমন হবে, কিভাবে চলবে, সেই পথ তরুণদের মাধ্যমে প্রসারিত হবে।” ইউনিয়ন পরিষদের সচিব বলেন,” এই ধরনের অনুষ্ঠান আমাদের এলাকাতে খুব একটা হয় না তবে এমন অনুষ্ঠান আয়োজনে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং পোড়াদহ ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।” কর্মশালার দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ তাদের উপস্থাপন তুলে ধরেন। এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় এর ব্রহ্মপুত্র গ্রুপ, টিম লিডার ইব্রাহিমের উপস্থাপনা প্রাণবন্ত হওয়ায় প্রথম ঘোষণা করেন। প্রত্যেকটি গ্রুপের উপস্থাপনায় আগামীর বাংলাদেশ কেমন হবে, তরুণরা কি ভাবছে সেই বিষয়ে আলোকপাত করেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেছেন। তাদের ভাবনায় উঠে এসেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রোধ, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা। শুরু থেকেই ধর্মীয় শিক্ষার গুরুত্ব, আধুনিক কৃষি নির্ভরশীলতা, বেকার সমস্যার সমাধান চাকরিতে দুর্নীতি, সকল বিষয়ে তরুণদের যে ভাবনা সেটি কর্মশালায় উঠে এসেছে। তরুণদের উপস্থাপনায় উঠে এসেছে নিজেকে পরিবর্তন করার প্রেরণা।
ছাত্ররা বলেন,” সবাই সবার জায়গায় থেকে নিজেরা যদি পরিবর্তিত হয়, দেশ জাতি সবকিছুই পরিবর্তন হবে। এবং আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরেই পরিচালিত হবে ।” সর্বোপরি কর্মশালায় পোড়াদহ ইউনিয়ন পরিষদ টিম তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই উৎসবে সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি বৃন্দ।।