
হাটহাজারী প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় হাটহাজারীতে ১টি হুইলচেয়ার ও ২টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে উপকারভোগীদের মাঝে।
এছাড়া হাটহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত একজন শিক্ষককে চিকিৎসার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উপস্থিত থেকে এসব বিতরণ করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমানসহ সম্মানিত শিক্ষকগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।