
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)কে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মোস্তফা কামাল ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর-০২, তারিখ-০১/০১/২০১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে দায়ের করা হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন এছাড়াও তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল।
তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল স্বীকার করেছেন, গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে ছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।