
রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হাইস্কুল মাঠে আজ শুক্রবার বিকাল ৩টার সময় শুরু হয় মাসব্যাপী চলা নওগাঁর রানীনগর উপজেলার রাণীনগর ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আসর।
আজ ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ভান্ডু সুমন স্মৃতি একাদশ পার্বতীপুর ও ছাতনী ফুটবল একাদশ আদমদীঘি।
বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
ও ফাইনাল খেলার অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাউল হক লিটন। উদ্বোধনের সময় মেজবাউল হক লিটন বলেন, রাণীনগর ফুটবল একাডেমীর পক্ষ থেকে আবারো এই রকম আয়োজন করা হবে।
সবাইকে খেলা সুন্দরভাবে উপভোগ ও খেলোয়াড়দের একটি সুন্দর খেলা উপহার দেওয়ার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা,
রাণীনগর ফুটবল একাডেমীর আহ্বায়ক আশরাফুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন
রাণীনগর উপজেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকেই মাঠে ছিল ব্যাপক দর্শকদের উপস্থিতি।
এ দিন চেয়ারে বসে খেলা উপভোগ করার জন্য ৫০টাকা ফি নেওয়া হয় কিন্তু তাতেও কমতি নেই দর্শকদের চেয়ার পরিপূর্ণ হলেও দর্শক উপস্থিতি এতটাই ছিল যে কেউ গাছে আবার কেউ ছাদে ওঠে খেলা উপভোগ করতে দেখা গেছে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পার্বতীপুর ভান্ডু সুমন স্মৃতি ফুটবল একাদশ শুরুতে একটি গোল করেন দলের খেলোয়াড় সাগর। এরপরে তীব্র আক্রমণাত্মক হয়ে ওঠে ছাতনী ফুটবল একাদশ কিন্তু সর্বশেষ হার মানতে হয় তাদের ১/০ গোলে জিতে যায় পার্বতীপুর ভান্ডু সুমন স্মৃতি ফুটবল একাদশ পরাজিত হয় ছাতনী ফুটবল একাডেমী আদমদীঘি বগুড়া।
এ সময় টূর্ণামেন্ট সেরা ও সেরা গোলদাতার পুরস্কার জিতে নেন তরুন খেলোয়াড় সাগর।
এছাড়াও বিজয়ী ভান্ডু সুমন স্মৃতি ফুটবল একাদশকে ফ্রিজ কাপ তুলে দেওয়া হয়। এসময়
আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো মাঠের দর্শকেরা ।