
কৃষ্ণ কুমার মহন্ত
বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালুতে সরিষাখেত থেকে মিলন হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার নারহট্ট ইউনিয়নের দেহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলন হোসেন উপজেলার নারহট্ট ইউনিয়নের দেহর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।