
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ২ নং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক সামসুল হক ও ১ নং জলমা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে সাময়ীক ভাবে বহিষ্কার ও দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। গত ১৬/০৯/২০২৪ ইং তারিখে বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান অহেদ স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । সূত্রে প্রকাশ উক্ত শামসুল হক ৫ আগষ্টের পর নিজেকে বিএনপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, জমি দখল-সহ বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করে আসছিলো। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপি উক্ত দুই নেতা-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । এ ব্যপারে উপজেলা বিএনপির সদস্য সচীব ফারুক খন্দকার এপ্রতিবেদককে বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল । এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোন স্হান নাই। এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এজাজুর রহমান শামীম বলেন, বিএনপি জনগনের দল । এখানে কোনো নেতার অপকর্মের দ্বারা জনগন ক্ষতিগ্রস্হ হলে দল তা কখনো মেনে নেবে না।