
আমতলী(বরগুনা) প্রতিনিধি :
বরগুনা- ৩ সংসদীয় আসনটি পুর্নবহালের দাবীতে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ এর সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউর করিমের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মজিদ মল্লিক অ্যাডভোকেট ,আমতলী উপজেলা বি,এ,পির ভারপ্রাপ্ত আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন , সদস্য সচিব তুহিন মৃধা , যুুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু ,মকবুল আহম্মেদ খান, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির , সদস্য সচিব জালাল আহমেদ খান, আমতলী বারের সভাপতি ,এ,পি,পি অ্যাড, মো: জসিম উদ্দিন , ইসলামী আন্দোলনের
যুগ্ন আহবায়ক মো,কারুজ্জামান জামায়েতে ইসলামী সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এন,এ্স,এর নির্বাহী পরিচালক অ্যাড, শাহাবুদ্দিন পান্না ,বি,অর ডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন , প্রেসক্লাব সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সম্পাদক,এডঃ নুহু উল আলম নবীন সাংবাদিক জাকির হোসেন এস এম নাসির মাহমুদ (প্রমুখ) বক্তারা ভৌগলিক অবস্থা বিবেচনায় সাবেক বরগুনা-৩ আসনটি পুর্নবহালের দাবী জানান