
বানারীপাড়া :
২৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সভাপতি আনিস মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ সালাম এবং সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল আনিস মৃধার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি আমাদের বিএনপির কেউ না বরং সে বিএনপির নাম ভাঙ্গিয়ে সুবিধা নিচ্ছে।তারা বলেন আনিস মৃধা ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব শাহে আলমের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ২০২৩ সালে আনিস মৃধা বিএনপি’র ঊর্ধ্বতন নেতাকর্মীর কাছে ভুল স্বীকার করলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে ২০২৪ সালের আওয়ামী লীগের পাতানো অবৈধ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র নির্দেশ অমান্য করে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহন করার দায়ে পুনরায় ২৪/০৫/২০২৪ ইং তারিখ তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।তারা আরো জানান আনিস মৃধা একজন ভূমিদস্যু এবং তার বিরুদ্ধে অনেক অসহায় মানুষের ভূমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়াও আনিস মৃধা গত ২৮ /০৯/২৪ ইং তারিখ উত্তরপাড় বন্দর বাজারে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিজ সুবিধা নিতে যে অভিযোগ দায়ের করেছে এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা না করে যে সব ভিত্তিহীন মামলা দায়ের করেছে তার দায়ভার বিএনপি নিবে না।সংবাদ সম্মেলনে তারা জানান আনিস মৃধা নিজে মামলার বাদী হয়ে টাকার বিনিময়ে ওই সব মামলার আসামীদের নাম বাদ দেয়ার জন্য বারবার থানায় গিয়েও পায়তারা চালিয়ে ব্যর্থ হয়েছেন।আনিস মৃধা বিএনপি’র ক্ষতি সাধনকারী এজাহার ভুক্ত আসামি ছাত্রলীগ নেতা রবিউলের পক্ষে সাফাই করে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে তারা জানান। তারা আরো বলেন আনিস মৃধার এসব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে তাহলে বিএনপি তাতে কোন প্রতিবাদ করবে না ।এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার,যুগ্ন আহবায়ক শফিকুল আলম রিপন, দেলোয়ার মল্লিক, আরিফ মৃধা, আব্দুল হাকিম, আলমগীর মাঝি প্রমূখ।