
নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকসহ এখন সব ব্যাংক খালি। সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে। ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে। তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে।
আজ সেমবার (১০ জুন) বেলা ১১টার দিকে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে রিজভী এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু। প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার ঘটনায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া, ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুজ্জামান বিপ্লব, শেখ শামীম, ড. মারুফ হোসেন, শ্রমিক দলনেতা সুমন, সবুজ, ফিরোজ আলম পাটোয়ারী, যুবদল নেতা মনে মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, মাসুদুর রহমান, রাজু আহমেদসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।