
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস্, কেরানীগঞ্জ উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস কেরানীগঞ্জ উপজেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস্ কেরানীগঞ্জ উপজেলার সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক এর সভাপতিত্বে উক্ত কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এডহক কমিটির আহবায়ক জনাব রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও এডহক কমিটির সদস্য মোছা. আঞ্জুমান আরা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ কেরানীগঞ্জ উপজেলার সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক।এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের এডহক কমিটির সদস্য ড. সাধন কুমার বিশ্বাস, উডব্যাচ সায়েদ বাসিত,একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার এবং উপজেলা এডহক কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ স্কাউটস্ কেরানীগঞ্জ উপজেলার ২০২৫ সালের ত্রৈ-বার্ষিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া,,সম্পাদক মিজানুর রহমান, কমিশনার শাক্তা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুতফা ।
এসময় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররগণসহ এডহক কমিটির সদস্যবৃন্দরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।