
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আজ (২৪ জুন) মঙ্গলবার সকাল ৮টায় চৌদ্দগ্রাম উপ জেলা কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তীতে উচ্চাতর গ্রেড প্রদানের দাবিতে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সমন্বয়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো:- সাইফুদ্দিন রাসেল বলেন, আমরা অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা পোষণ করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ২ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করছি। আমরা ১০ মে’ ২৫ থেকে আন্দোলন করে আসছি। অদ্যাবধি পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রয়েছে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি থেকে নবজাতক শিশু , গর্ভবতী মা ও কিশোরীদের জন্য প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে টিকা প্রদান করে আসছি কিন্ত দু:খ জনক হলেও সত্য সাবেক প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর মিলনায়তনে আমাদের আমাদের যৌক্তিক দাবী তুলে ধরলে তিনি একাত্বতা পোষণ করে এবং দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস দেন অথচ আমলা তান্ত্রিক জটিলতা দেখিয়ে আমাদের দাবী গুলো বাস্তবায়ন করা হয় নি। আমরা ৬টি দাবী বাস্তবায়নের জন্য কর্মসূচি পালন করে আসছি। দাবী গুলো হলো,
১) নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক ডিগ্রী সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেডে পদার্পন করা।
২) ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ বিধি সংশোধন করে পদমর্যাদা প্রদান এবং পরবর্তীতে উচ্চতর গ্রেড প্রদান করে বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩) পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪) পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫) বেতন স্কেলের উন্নতীকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারি পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্ত হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬) পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ন কারী সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী গন্য করে সরাসরি ১১গ্রেড দিতে হবে। মহামান্য উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সচিব ও পরিচালক মহোদয়ের নিকট অবগত করছি যে, ১৪তম গ্রেড ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করা হোক।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:- মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো:- তৌহিদুল ইসলাম।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:- সাইফুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি নজির আহমেদ, দপ্তর সম্পাদক,জাহানারা আক্তার। কোষাধ্যক্ষ,
মো: তোফায়েল আহমেদ।
প্রচার সম্পাদক মো: রাকিব হোসেন। আরো উপস্থিত,, কামাল হোসেন, মিজানুর রহমান, অঞ্জনা, সাইফুল, দেলোয়ার, খোরশেদ,পলাশ, শাহরিন সুলতানা, আব্দুর রহমান, নাজিমুদ্দিন, নাসরিন সুলতানা, নুর শিহাব উদ্দিন, ইউসুফ নবী, প্রমুখ,দিলরুবা, উম্মে কুলসুম, রহিমা, আয়েশা, ফয়েজ আহমেদ, ইকবাল হোসেন, শাহরিয়ার, জাহিদ, আনোয়ারা, তানজিনা,মাকসুদা, সবুজ প্রমুখ।