
বাউফল উপজেলা প্রতিনিধি
সবুজ কুমার পাল
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ও ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রাতের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
দিবসটি উপলক্ষে বাউফলে সকল শ্রেণী পেশার সনাতন ধর্মের অনুসারীরা রথযাত্রায় অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে।