
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার-গুয়াচিত্রা সংযোগ সড়কের মুন্সিবাড়ি এলাকায় একটি মাহেন্দ্র(আলফা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ২৯ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এতে গাড়ির যাত্রী তারিকুল ইসলাম গুরুতর আহত হন। তিনি বানারীপাড়ার টি এনটি সংলগ্ন মীর বাড়ির একজন মুদী ব্যবসায়ী। মৃত মীর মোহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম শ্বশুর বাড়ি গুয়াচিত্রা থেকে নিজ বাড়িতে ফিরতেছিলেন।
সকাল ৯টার দিকে চাখার-গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি । এতে গাড়ির যাত্রী তারিকুল ইসলাম গু*রু*তর আহত হন। তারিকুল ইসলাম বানারীপাড়ার ( টি এনটি সংলগ্ন) মীর বাড়ির একজন মুদী ব্যবসায়ী ব্যবসায়ী। মৃত্যু মীর মোহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম শ্বশুর বাড়ি গুয়াচিত্রা থেকে তার ছেলেকে দেখে নিজ বাড়িতে ফিরতেছিল।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অতিরিক্ত গতিবেগ ও চালকের অসাবধানতার কারণেই এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে এ সড়কে দুর্ঘটনা বাড়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে, মূলত ব্যস্ত সময়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের অভাবে প্রতিদিনই ঝুঁকি বাড়ছে। এলাকাবাসী প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, গতিনিয়ন্ত্রক স্থাপন, নিয়মিত ট্রাফিক মনিটরিং এবং চালকদের কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবী জানান।
তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, যা এ অঞ্চলের মানুষের জীবনকে আরও অনিরাপদ করে তুলবে।