
জিয়ারত জুয়েল : সমবায় শক্তি, সমবায়ী মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান এমপি।
বিআরডিবি চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল বিআরডিবি এর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নূরুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় বিআরডিবি’র চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।