
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ‘ঐক্যের কর্মী সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি।
শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির পার্টি অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলমগীর হোসেন এবং রিয়াজ হোসেনের সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন,গাজীপুর জেলা বিএনপির আহবায়ক শ্রী বিধান কৃষ্ণ বর্মন,
সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন,
কালিয়াকৈর উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান ডিজি রাব্বানী।
এসময় দলীয় নেতারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মীদের মাঝে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
নেতাকর্মীরা আরো বলেন,এই কর্মী সভা থেকে কালিয়াকৈর বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত হবেন, আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে ।
সমাবেশে কালিয়াকৈ সকল ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।