
এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির,
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব তাদের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের মাধ্যমে বিজ্ঞান চর্চাকে আরও কার্যকর এবং সৃজনশীল করে তোলা।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুর রহিম, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের খন্দকার নাঈম সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
নবগঠিত কমিটিতে আরো রয়েছেন,
নাঈম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
সহ-সভাপতি: সাজরাতুল হাসান সাকিব (রসায়ন বিভাগ)
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মেহরাব হুসাইন (পদার্থবিজ্ঞান বিভাগ)
প্রজেক্ট বিষয়ক সম্পাদক: মোঃ সোহানুর রহমান (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ)
কোষাধ্যক্ষ: নাহিদ হাসান (গণিত বিভাগ)
দপ্তর সম্পাদক: মোঃ সিদ্দিক (পদার্থবিজ্ঞান বিভাগ)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ফারহান আনজুম
কো-অর্ডিনেটর: ইসরাত জাহান ইলা (প্রাণিবিজ্ঞান বিভাগ) এবং সিহাম দেওয়ান (উচ্চ মাধ্যমিক)।
বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব তাদের অতীত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে, বিজ্ঞান মেলা ২০২৩: যেখানে প্রায় ৩০টি দল উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছিল।
বিজ্ঞান সেমিনার: “নিকোলা টেসলার উদ্ভাবন” শীর্ষক সেমিনারে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।
বিজ্ঞান কর্মশালা:”বেসিক ইলেকট্রনিকস এবং ডিভাইস পরিচিতি” কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নতুন কমিটি অতীতের এই ধারাবাহিক সফলতাকে আরও এগিয়ে নিতে একাধিক সৃজনশীল পরিকল্পনা ঘোষণা করেছে। সভাপতি আব্দুর রহিম বলেন, *”আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আমরা বিজ্ঞান প্রতিযোগিতা, কর্মশালা এবং প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দিতে সহায়তা করব।”
সাধারণ সম্পাদক খন্দকার নাঈম বলেন, “আমরা বিজ্ঞানকে শিক্ষার্থীদের কাছে কেবল তত্ত্বগত বিষয়ে সীমাবদ্ধ না রেখে, বাস্তব উদ্ভাবনের একটি ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাই।”
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের ক্লাবের কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করেছে। একঝাঁক নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে বিজ্ঞান ক্লাব একটি গবেষণামূলক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং সৃজনশীল করে তুলবে।
“বিজ্ঞান-মনস্ক তরুণ প্রজন্মই ভবিষ্যতের পথপ্রদর্শক”—এই বিশ্বাস নিয়ে বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব তাদের নতুন মিশনে এগিয়ে যাচ্ছে।