
আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলের মেসের খাবারের মান ও সামগ্রিক পরিবেশ সরেজমিনে পর্যালোচনায় আজ (বুধবার) দুপুরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
হল পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা ও আবাসিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীরা মেসের খাবার নিয়ে তাদের মতামত তুলে ধরলে উপাচার্য তাদের মত গুরুত্ব সহকারে শোনেন।
তিনি বলেন, “হলের পরিবেশ শিক্ষার্থীদের স্বস্তি ও মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসের খাবারের মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি এবং শিক্ষার্থীবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মান উন্নয়ন ও সেবার মান পর্যবেক্ষণের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপাচার্যের এই সরেজমিন পরিদর্শন শিক্ষার্থীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।