
শার্শা উপজেলা প্রতিনিধি: সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সমগ্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন ” শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে আজ রবিবার(১২ অক্টোবর) দিনব্যাপি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়।
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতির ও সাধারণ সম্পাদকের উদ্যোগে শিক্ষা, ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
এসময় শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর সকল সাংবাদিক উপস্থিতি হয়ে,বেনাপোল তালসারি প্রাথমিক বিদ্যালয়,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা করেন।
এ কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রজাতীর ফলজ, ঔষধি ও ফুল গাছ রোপণ করা হয়েছে।
উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও বেনাপোল সময় টেলিভিশনের রিপোর্টার আজিজুল হক বলেন, সাংবাদিকতার পাশা পাশি সাংবাদিক ঐক্য পরিষদ নিরাপদ সড়ক,মাদক মুক্ত সমাজ গঠন ও মেধাবী শিক্ষার্থীদের অবিভাবকদের সম্মানিত করেছে। এবার গাছ বিতরনের মধ্য দিয়ে আর একটি সামাজিক কাজে অংশ নিয়েছে। তিনি সমাজিক কাজে সমাজের সবাইকে অংশ নিতে আহবান জানান।
ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আইযুব হোসেন পক্ষী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়” পরিবেশ বাঁচায়। বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণ বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। পরবর্তী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।
ঐক্য পরিষদের উপদেষ্টা ইনামুল হক জানান, বৃক্ষরোপণের ফলে সড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে।