
আহসানুল হোসেন মাসুম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি`র সদর দপ্তরের সভাকক্ষে ১৯/০১/২০২৪ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় আসন্ন বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম বার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ), উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি দক্ষিণ ), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি উত্তর ), উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, র্যাব,আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইজতেমা সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ কমিশনার আসন্ন ইজতেমা ২০২৪ উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান। আসন্ন ইজতেমা ২০২৪ পালনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার ।