
উপজেলা সংবাদদাতা বেগমগঞ্জ নোয়াখালী।
২০২৩-২৪ অর্থ বছরে মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।রবিবার বেলা ১২টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই কার্যক্রমের সাথে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। এসময় আউশ ধান মৌসমে কৃষি লক্ষ্যমাত্রা উৎপাদনে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরন করা হয়। বিতরন শেষে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশিক জামিল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।
বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবরারুল হক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি অফিসার, প্রান্তিক কৃষক, সাধারন মানুষ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।